গত বছরের চেয়ে ১৬ দশমিক ২ শতাংশ বাড়ল রেমিট্যান্স প্রবাহ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১:১২
গত বছরের চেয়ে ১৬ দশমিক ২ শতাংশ বাড়ল রেমিট্যান্স প্রবাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এপ্রিল মাসের ২৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের ২৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।


গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৫০৩ মিলিয়ন মার্কিন ডলার।


চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৯ হাজার ১১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ হাজার ২৮৮ মিলিয়ন মার্কিন ডলার।


এর আগে ২৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com