এবার সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২১
এবার সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বালানি তেল, গ্যাসের পর এবার সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটারে চার টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৩ টাকা।


বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।


কয়েক মাস ধরেই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তেলের দাম বাড়ানোর জন্য চেষ্টা করছিল। সরকার তাতে সায় দিচ্ছিল না বলে বাজারে তেলের সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছিল। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়ানোর অনুমতি দিল সরকার।


নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতল ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ১০৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com