‌‌‘আর ভদ্রলোক সাজার দরকার নেই’ লেখা অস্ত্র হাতে ট্রাম্পের ছবি পোস্ট
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৭:০৯
‌‌‘আর ভদ্রলোক সাজার দরকার নেই’ লেখা অস্ত্র হাতে ট্রাম্পের ছবি পোস্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি এডিটেড ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে হাতে বন্দুক ও এভিয়েটর সানগ্লাস পরে দেখা যায়। ছবিটি তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করেন এবং এর সঙ্গে ইরানকে উদ্দেশ করে কঠোর বার্তাও দেন।


ছবিটিতে ‘NO MORE MR. NICE GUY’ অর্থ আর ভদ্রলোক সাজার দরকার নেই লেখা রয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকার ছবিও যুক্ত করা হয়েছে।


একই পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ করে লেখেন, ইরান তাদের অবস্থান ঠিক করতে পারছে না এবং পারমাণবিক চুক্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, খুব দ্রুতই তাদের ‘স্মার্ট’ হতে হবে।


এই পোস্ট এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত অবসানের আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।


এদিকে ইরান আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধ অবসানের একটি সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যেখানে হরমুজ প্রণালী পুনরায় খোলার কথা থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমাধান পরে আলোচনার জন্য রাখা হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com