টানা ৫ দিন হিলি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ, বিপাকে হাজারো শ্রমিক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫
টানা ৫ দিন হিলি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ, বিপাকে হাজারো শ্রমিক
গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর)
প্রিন্ট অঅ-অ+

ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দু’দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।


ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন।


এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com