আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৪৭
আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।


রবিবার (৯ নভেম্বর) ১৬১ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর সদস্য দেশগুলোর সঙ্গে দুই মাস পরপর আমদানি লেনদেনের জন্য এই বিল পরিশোধ করা হয়।


অক্টোবরের শেষের দিকে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের বেশি ছিল। আকুর বিল পরিশোধের পর তা ৩১ বিলিয়নে নেমে আসে।


তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্প্রতি রেমিট্যান্স ও রপ্তানি ভালো থাকার কারণে রিজার্ভ মোটামুটি স্থিতিশীল রয়েছে।


ইতিহাস অনুযায়ী, সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে, ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভ কমতে কমতে গত বছরের জুলাইয়ে ২০ দশমিক ৩৯ বিলিয়নে নেমেছিল।



অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডলার বিক্রি সীমিত রাখা এবং বৈদেশিক ঋণের কিছু যুক্ত হওয়ার ফলে রিজার্ভ আবার স্থিতিশীল হয়েছে।


চলতি মাসের ৬ নভেম্বর পর্যন্ত রিজার্ভ ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী এটি ২৮ বিলিয়ন ডলারের সমান। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকা প্রয়োজন।


বর্তমানে এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে প্রায় ৫.৫ বিলিয়ন ডলারের আমদানি খরচ মেটানো সম্ভব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com