
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান।
সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় মারা গেছেন বলে স্বজনরা অভিযোগ করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন।
ফায়ারসার্ভিস সদস্যরা জানিয়েছে, রাত ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ওয়ার্ড। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে জানা যাবে বলে জানায় ফায়ারসার্ভিস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কোন রোগী হতাহতের ঘটনা ঘটেনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]