সাংবাদিকের ওপর চড়াও হওয়ার ব্যাখ্যা দিলেন পরীমণি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩২
সাংবাদিকের ওপর চড়াও হওয়ার ব্যাখ্যা দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

গেল ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। সেদিন আদালত প্রাঙ্গণে মেজাজ হারিয়ে এক গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন তিনি। সংবাদকর্মীর বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগও আনেন। আর এই ইস্যুতেই এবার নিজের ব্যাখ্যা তুলে ধরলেন পরীমনি।


আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি। আদালতে আসার পর জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।


এরপর সিএমএম আদালতে হাজির হন এই চিত্রনায়িকা। সবকিছু বিবেচনা করে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেন।


শুনানি শেষে আদালত চত্বরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই অভিনেত্রী সম্প্রতি আলোচিত সেই মারামারি ও বাগ্বিতণ্ডার ঘটনার পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?’


নিজের পক্ষে সাফাই গাওয়ার সুরে অভিনেত্রী আরও যোগ করেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’


বিবার্তা/এসএম)

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com