
ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরবর্তীতে তাঁদের পুলিশে সোপর্দ করেছেন প্রক্টর মেহেদী হাসান সোহাগ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান এবং অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তার। তাঁরা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশকে নিয়ে চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, যাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]