এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৬
এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে।


শনিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ।


তিনি বলেন, “সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল প্রসঙ্গে বিস্তারিত তথ্য ২৬ তারিখে জানানো হবে।”


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।


এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।


চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ।


এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন আরও ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com