প্রাথমিকে নিয়োগ পেলেন ‘স্থায়ী ঠিকানা না থাকা’ সেই মিশন আচার্
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:০১
প্রাথমিকে নিয়োগ পেলেন ‘স্থায়ী ঠিকানা না থাকা’ সেই মিশন আচার্
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

অবশেষে প্রাথমিকের শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহের মিশন আচার্য।


সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মিশন আচার্যের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে রাশেদ খাঁন মিশন আচার্যকে অভিনন্দও জানিয়েছেন।


রাশেদ খাঁন লিখেছেন, ‘আলোচিত মিশন আচার্য আজ চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। আজ থেকে তার নামের আগে শিক্ষক শব্দটি যুক্ত হলো। আমি তাকে একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তিনি যেন হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হতে পারেন। শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষক মিশন আচার্য। ভবিষ্যৎ সুন্দর ও সাবলীল হোক।’


তিনি বলেন, ‘আশা করি, স্থায়ী বসতভিটা না থাকার কারণে আর কোনো মিশন আচার্যকে ভোগান্তির শিকার হওয়া লাগবে না। আমি সব সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা মানসিক সাপোর্ট দিয়ে মিশন আচার্যের পাশে ছিলেন।’


‘বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন।’ যোগ করেন রাশেদ খাঁন।


পোস্টে তিনি মিশন আচার্যের নিয়োগপত্রটিও যুক্ত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com