বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
‌‌‘হাম টিকাদান দুর্নীতি ও অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় জবাবদিহিতা জরুরি’
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৬:৪২
‌‌‘হাম টিকাদান দুর্নীতি ও অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় জবাবদিহিতা জরুরি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে হাম টিকা প্রয়োগে চরম অবহেলার কারণে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।


মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাম টিকা প্রয়োগে চরম অবহেলার কারণে সারাদেশে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে উদ্‌বিগ্ন ও শোকাহত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিকাদান কার্যক্রমে গাফিলতির ফলে ইতোমধ্যে প্রায় ১০০ শিশুর মৃত্যু ঘটেছে এবং আরও শত শত শিশু মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে—যা নিঃসন্দেহে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়।


আমরা মনে করি, এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং শিশুদের জীবনের প্রতি চরম অবহেলার একটি দৃষ্টান্ত, যা পরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিশু গণহত্যার শামিল। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ—বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।


বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি ৩ দাবি জানায়। দাবিগুলো হলো-


(১) শত শত শিশুহত্যা কোনো মেটিকুলাস ডিজাইন বা ষড়যন্ত্রের অংশ কিনা তা সঠিকভাবে উদ্‌ঘাটনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের।


(২) বিপুলসংখ্যক শিশু হত্যার দায়ে প্রাক্তন প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে বিচারের সম্মুখীন করার।


(৩) ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে টিকাদান ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার এবং কার্যকর নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে।


পরিকল্পিতভাবে শত শত শিশু হত্যা মূলত গণহত্যার নামান্তর। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ কামনা করছে এবং শিশুদের জীবন রক্ষায় জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে। একইসাথে আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছি।


শিশুদের জীবন রক্ষার্থে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ, এবং ড. মুহাম্মদ ইউনুস প্রশাসন সৃষ্ট মানবিক বিপর্যয় থেকে বাংলাদেশের শিশুদের নিরাপত্তা ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ও অবিচ্ছেদ্য দায়িত্ব। আমরা এই বিষয়ে অবিলম্বে, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com