উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান: ১৮ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেফতার ২
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫
উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান: ১৮ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেফতার ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার লিবার্টি ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় সেখান থেকে ১৮ লাখ টাকার প্রায় ৫০০ লিটার বিদেশি মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়।


র‌্যাব-১ এর অপারেশন অফিসার শাহ আলম জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর, সোনারগাঁও জনপথ রোডের আজিজ স্কয়ারের উত্তরা লিবার্টি ক্লাবের পঞ্চম তলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ দেশি/বিদেশি মাদকদ্রব্যসহ রাসেল (২৮) ও নয়ন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়।


তিনি জানান, এ সময় উত্তরা লিবার্টি ক্লাবের পঞ্চম তলার রুম থেকে উদ্ধার করা ৪৭০ লিটার মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।


র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় ক্লাবের সভাপতি-কর্মচারী ও অন্যরা র‌্যাবের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যায়। উত্তরা লিবার্টি ক্লাবের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com