
নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুজন হলেন মো. সাকিব উদ্দিন (২৬) ও মো. নুরুজ্জামান মিঠু (৩২)। তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় কর্মী বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত রবিবার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই কলেজছাত্রীর বাবা হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে মেয়েকে তুলে দিয়েছিলেন। লঞ্চের কেবিনে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ এসেছে।
রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, ওই ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করার জন্য লঞ্চের কেবিনে ঢাকায় আসছিল। লঞ্চে একই এলাকার অভিযুক্ত দুজনও ছিলেন। তাঁরা কেবিনে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। লঞ্চ থেকে নামার পর ওই ছাত্রী পুলিশকে বিষয়টি জানায়।
ওসি আরও জানান, মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
গ্রেফাতারকৃ দুজনের এনসিপির সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার জানান, "ওরা হয়তো দলে পদে নেই। কিন্তু আমরা সেখানকার স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে তারা হান্নান মাসুদের লোক।"
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]