শিরোনাম
আশুলিয়ায় যুবক খুন
প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৫:০৭
আশুলিয়ায় যুবক খুন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মামুন নওগাঁ জেলার সদর থানার ফিরোজপুর গ্রামের মোজামেল হোসেনের ছেলে। ওই যুবক আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।


আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, সকালে দুর্বৃত্তরা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ রুপায়ন মাঠে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com