শিরোনাম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এমপি বাবলা হাসপাতালে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৯:৫৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এমপি বাবলা হাসপাতালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


তিনি হাসপাতালের প্রফেসর এবিএম সারোয়ার আলমের তত্ত্বাবধানে আছেন। বাবলার রাজনৈতিক সচিব সুজন দে জানান, জ্বর ও শরীর ব্যথার উপসর্গ থাকার কারণে শুক্রবার সকালে বাবলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়ার পর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এছাড়া বাবলাকে করোনা পরীক্ষাও করানো হয়।


শনিবার বিকেলে পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এদিকে বাবলার সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলীর বিভিন্ন মসজিদ দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাবলার সহধর্মিণী সালমা হোসেন তার আশু রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com