শিরোনাম
করোনায় মারা গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান
প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১২:৪৬
করোনায় মারা গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।


শনিবার (১১ জহির) ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মেজর খালেদ আখতার মাসখানেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।


এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও আরো পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com