শিরোনাম
খালেদা জিয়াকে মুক্তি দেয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ২১:০৬
খালেদা জিয়াকে মুক্তি দেয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসকে 'হাউজ অ্যারেস্ট' হিসেবে উল্লেখ করে তার মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো এক টুইট বার্তায় এ প্রতিক্রিয়া জানায়।


দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর টু্ইট বার্তায় ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস লিখেছেন, ‌'আমরা মানবিক কারণে বিএনপির চেয়ারওম্যান খালেদা জিয়ার হাউজ অ্যারেস্ট ছয় মাসের জন্য স্থগিতের ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কভিড-১৯ সংকটে এমন নেতৃত্ব প্রয়োজন যা সহমর্মিতা ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেয়।


প্রসঙ্গত, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সরকার। বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।


বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন তবে তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং জামিনকালে তিনি বিদেশ যেতে পারবেন না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com