শিরোনাম
সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৬
সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন
সংগৃহীত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।


সাংবাদিক হামিদুজ্জামান রবির বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তার পুত্র সাকিব প্রত্যয় রাতে বাসসকে জানান, আমার বাবার অক্সিজেন লেভেল উদ্বেগজনকভাবে নিচে নেমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হামিদুজ্জামান রবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com