শিরোনাম
এক ডজন বিস্ময়
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫
এক ডজন বিস্ময়
কিং সউদ
প্রিন্ট অ-অ+

মানুষের ঘ্রাণ পেতে ফোটে ফুল!



আগুনেরও লাগে শীত!



সোনা পাহারা দেয় কাচ!



রঙ জানে না কাকে করবে রঙিন!



ঝিনুকের স্নানের জল পান করি তৃষ্ণায়!



পাখিরা কেবল ক্ষুধা মেটাতে দেয় উড়াল!



ঘোড়ার বাচ্চাকে শেখাতে হয় না দৌড়!



কান্নার জলে এসেছে কুমির!



গর্ভ থেকে মাটিতে পড়ে খুঁজি পা!


১০
কাঁদলে যদি এক চোখে ঝরতো অশ্রু!


১১
কী দিয়ে দেই নিজেকে সান্ত্বনা!


১২
পিঁয়াজের ঝাঁজে আর একটা পিঁয়াজের চোখে আসে না জল!


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com