শিরোনাম
নষ্ট যত
প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৭:৫১
নষ্ট যত
মো. গোলাম রহমান
প্রিন্ট অ-অ+

নষ্ট আলোয় নষ্ট ছবি নষ্ট চারপাশ
নষ্ট বয়স নষ্ট বন্ধু নষ্ট সহবাস
নষ্ট যত দিন দুপুরে রাতের অভ্যাস।


নষ্ট মানুষ নষ্ট ঘরে নষ্ট সমাজ গড়ে
নষ্ট হলেও মনের মানুষ কষ্ট করে মরে।


নষ্ট বীজে নষ্ট ফসল মানুষ দেশান্তর
নষ্ট জলে তিস্ট জীবন বাঁচেনা আর ঘর।
নষ্ট আলো নষ্ট বাতাস নষ্ট পরিবেশ
উপর থেকে যতই দেখ নষ্টামির নেই শেষ।


নষ্ট দেহের নষ্ট ক্ষতে মলম লাগাও যত
মনটাকে কী পারবে ভালো রাখতে অক্ষত?
সাত-আঁধারে ডুবে থাকা আধমরা সব দেহ
পথের ধারে পড়ে থাকলেও দেখতে চায়না কেহ।


নষ্ট দিনে নষ্ট রাতে পস্ট বিশ্বাসে
আমার মন আমার দেহ নষ্ট নয়কো ধরা
নষ্ট যত চিন্তা তোমার নষ্টামিতে ভরা
তোমার চোখ নষ্ট বুঝি নষ্ট তোমার দেখা
তাই বলে কী আমি নষ্ট এমন কথা শেখা?


সমাজ নষ্ট তোমার জন্য আমার সমাজ না
জনারণ্যে বেঁচে থাকার ছেড়েছি ভাবনা।
আমি যদি যাই একা নষ্ট সমাজ ছেড়ে
নষ্ট ঘরে নষ্ট মানুষ নষ্ট ছায়ায় বাড়ে
তুমি ভালো থাক বল্লেও বাঁচবে না এ ঝড়ে।


সব নষ্টের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে
তাদের কোন কষ্ট নেই, প্রত্যাশায় জিইয়ে আছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com