শিরোনাম
দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ২০:৫৬
দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে। সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে চার কোটি টাকা লুটের ঘটনায় দুদকের করা মামলায় এক আসামির জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।


হাইকোর্ট বলেন, ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে? রিপোর্ট হয়েছে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে গেছে। কোনো টেন্ডার নেই, কোনো চেক নেই- টাকা নিয়ে গেছে, এটি দুর্ভাগ্যজনক।


আদালতে রিফাতুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান।


এর আগে ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের শাখার ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় গত ১৭ জুন দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় দুদক বাদী হয়ে মামলা করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com