শিরোনাম
ফ্রান্সের সামরিক হেলিকপ্টার জব্দ করলো ইকুয়াটোরিয়াল গিনি
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১০:০৬
ফ্রান্সের সামরিক হেলিকপ্টার জব্দ করলো ইকুয়াটোরিয়াল গিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে ৬ সৈনিকসহ ফ্রান্সের একটি সামরিক হেলিকপ্টার জব্দ করেছে মধ্য-আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ফ্রান্স জানিয়েছে, ৬ সেনা বহনকারী সামরিক হেলিকপ্টারটি ইকুয়াটোরিয়াল গিনির রাজধানী মালাবোতে অবতরণের পরপরই আটক করা হয়।


এর আগে বুধবার ফ্রান্সের একটি আদালত ইকুয়াটোরিয়াল গিনির ভাইস প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং ম্যাঙ্গুর বাবা টিওডোরো ওবিয়াং নুয়েমা এমবাসোগোকে অর্থ পাচার এবং আত্মসাতের এক মামলায় দোষী সাব্যস্তের রায় বহাল রেখে আদেশ দিয়েছেন।


এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে ফরাসি সেনা বহনকারী হেলিকপ্টারটি মালাবোর প্রধান বাটা বন্দরে অবতরণ করে। তবে আদালতের রায়ের সঙ্গে হেলিকপ্টার আটকের সম্পর্ক আছে কি না সে বিষয়ে কোনো পক্ষই কিছু বলেনি।


এক টুইট বার্তায় ইকুয়াটোরিয়াল গিনির প্রেসিডেন্টের ছেলে এবং উত্তরসূরী ম্যাঙ্গু বলেন, হেলিকপ্টারটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইকুয়াটোরিয়াল গিনির আকাশসীমা লঙ্ঘন করে বাটা বন্দরে অবতরণ করেছে। এ জন্যই এটিতে আটক করা হয়েছে।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com