শিরোনাম
ঢাকাবোর্ডের নতুন চেয়ারম্যান নেহাল, সিলেটে বিজয়
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৩৪
ঢাকাবোর্ডের নতুন চেয়ারম্যান নেহাল, সিলেটে বিজয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদকে এবং সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. রমা বিজয় সরকারকে নিয়োগ দিয়েছে সরকার।


অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হককে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।


আলাদা আদেশে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী তারা বেতন-ভাতা গ্রহণ এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তারা কোনো বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com