শিরোনাম
পরীক্ষা ছাড়াই প্রাথমিকের শিক্ষার্থীরা পরের ক্লাসে উন্নীত হবে
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৮:১৪
পরীক্ষা ছাড়াই প্রাথমিকের শিক্ষার্থীরা পরের ক্লাসে উন্নীত হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরীক্ষা ছাড়াই এবারই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরের ক্লাসে উন্নীত করা হবে। তবে যার যে রোল নম্বর আছে, সেই রোল নিয়েই পরের শ্রেণিতে উঠতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা।


সোমবার এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।


অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সংবাদ মাধ্যমকে জানান, ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। টেস্ট হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর সংসদ টিভি, বাংলাদেশ বেতার, অনলাইনে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এসবের রেকর্ড আছে। মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হবে না। ফলে মূল্যায়নটা শিক্ষকদের ওই রেকর্ড থেকে হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com