শিরোনাম
করোনায় চবি অধ্যাপকের মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ০৭:৫৪
করোনায় চবি অধ্যাপকের মৃত্যু
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শফিউল।


জানা গেছে, অধ্যাপক শফিউল নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার তিন মেয়ে রয়েছে।


শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com