শিরোনাম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ০৭:৫৭
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।


শম্পা রানী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।


জানা যায়, বুধবার রাত ৮টায় নিজ বাড়িতে রোদে শুকানো কাপড় আনতে গিয়ে শম্পা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


শম্পার সহপাঠী জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com