শিরোনাম
বৃহস্পতিবার টিভিতে প্রাথমিকের তিন ক্লাস
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ০৯:৩৬
বৃহস্পতিবার টিভিতে প্রাথমিকের তিন ক্লাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের প্রকোপ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির তিনটি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।


‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রমে আজ সকাল ৯টা ১৫ মিনিটি থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণির বাংলা ক্লাস, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান (পুনঃপ্রচার) ক্লাস, ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত পঞ্চম শ্রেণির গণিত (পুনঃপ্রচার) ক্লাস সম্প্রচার করা হবে।


গত শনিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়। এ রুটিনে ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা উল্লেখ করা হয়। নতুন রুটিনে প্রতিদিন তিনটি করে ক্লাস রাখা হয়। আগামী সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।


বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা টেলিভিশনে প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com