প্রবাসের কথা
ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:০০
ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে সড়ক দুর্ঘটনায় সিফাত আমিন (২৩) নামে এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন।


স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ভোরে জ্যাকসনভিলের লরেটো এলাকার পাইন একরস রোডে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় পুলিশও সংবাদমাধ্যম 'নিউজ৪জ্যাক্স' সূত্রে জানা গেছে, সিফাত আমিন তার গাড়িটি নিয়ে পাইন একরস রোড দিয়ে যাওয়ার সময় একটি মেটাল ব্যারিকেড ভেঙে সরাসরি কংক্রিটের দেয়ালে আঘাত হানে।


পুলিশ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট হাঙ্গারফোর্ড জানিয়েছেন, অন্ধকার এবং বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এবং ধাক্কার তীব্রতায় দেয়ালের ওপরের অংশ ধসে গাড়ির সামনের দিকে পড়ে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।


নিহত সিফাত আমিন ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা, গ্রামের বাড়ি শরিয়তপুর। তিনি পড়াশোনার উদ্দেশ্যে আমেরিকায় অবস্থান করছিলেন।


২৩ বছর বয়সী এই তরুণের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার বড় ভাই-বোন এবং বন্ধুরা বর্তমানে জ্যাকসনভিলে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।


তারা পরিবার জানিয়েছে, নিহত সিফাত আমিন কিছুদিন যাবৎ অসুস্থ ছিল এবং পড়াশোনার পাশাপাশি উবার ও পাপা জন'স নামক একটি ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করতো। ধারণা করা হচ্ছে সে রাত ২টায় উবারে রাইড দিতেই বের হয়েছিল এবং বের হয়েই এ দুর্ঘটনা ঘটে।


নিহতের পরিবারের এখন একমাত্র আর্তি, সিফাতের মরদেহটি যেন শেষবারের মতো নিজ দেশে একবার দেখার সুযোগ হয়। তবে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সকল আইনি, প্রশাসনিক ও দাপ্তরিক কাজ রয়েছে, তা সম্পন্ন করতে তারা সময়ক্ষেপণ এবং বড় ধরনের জটিলতার আশঙ্কা করছেন।


​বিশেষ করে আমেরিকার স্থানীয় প্রশাসন থেকে 'ডেথ সার্টিফিকেট' সংগ্রহ, ফিউনারেল হোমের মাধ্যমে 'এম্বামিং সার্টিফিকেট' এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দ্রুততম সময়ে 'অনাপত্তিপত্র' (এনওসি) সংগ্রহের জন্য তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com