প্রবাসের কথা
বাংলাদেশের নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৪
বাংলাদেশের নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।


সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশিরা জানান, আওয়ামী লীগ ও সমমনস্ক দলগুলোর প্রতি দেশের ৫০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তাদের বাদ দিয়ে কোনও গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। তাছাড়া নির্বাচন করার মতো পরিবেশও নেই। মবসন্ত্রাস, ধর্ষণ, গুম, খুনের মাধ্যমে দেশে এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করে রাখা হয়েছে। কথা বলতে গেলেই গায়েবি মামলায় আসামি করে জেলে নেওয়া হয়। শারীরিকভাবে হামলা করা হয়। পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়। এই অবস্থায় দেশের অধিকাংশ মানুষ রাজনীতি ও নির্বাচন থেকে অনেক দূরে। এই পরিবেশে যে নির্বাচন হচ্ছে তাকে কোনোমতেই গণতান্ত্রিক নির্বাচন বলা যাবে না। সঙ্গে রাখা হয়েছে, ৭২-এর সংবিধানের মূল চেতনা বাদ দেওয়ার জন্য গণভোটের আয়োজন। আমরা মনে করি, কিছু মানুষ এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে নিজেরা ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং তাদের পাকিস্তানি মানসিকতা প্রতিষ্ঠা করতে চায়। আমরা এই অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com