ঢামেকে কেন্দ্রীয় কারাগারে বন্দি কয়েদির মৃত্যু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে বন্দি কয়েদির মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারুন-অর-রশীদ (৬০) নামে কেন্দ্রীয় কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কারা সূত্রে জানা গেছে, হারুন-অর-রশীদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার ছেলে। গোয়ালন্দ থানার একটি আত্মহত্যার প্ররোচনার মামলায় কারাগারে বন্দি ছিলেন।


কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কারারক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com