সদরঘাটের ফুটপাতে চাঁদাবাজির বিরোধে যুবককে হত্যা, আটক ৫
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:২৪
সদরঘাটের ফুটপাতে চাঁদাবাজির বিরোধে যুবককে হত্যা, আটক ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে মিতুল (২০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।


শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে পুরান ঢাকার ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে।


তবে তাৎক্ষণিকভাবে নিহত মিতুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে সে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৩ আগস্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সবশেষ শনিবার একই বিরোধের জের ধরে ফের সংঘর্ষ ঘটে। ওই সময় কাপড় কাটার ধারালো কাঁচির আঘাতে মিতুলের মৃত্যু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com