
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে উদ্ধার করা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৩৮) মরদেহের পরিচয় এখনও মেলেনি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) দারুস সালাম থানাধীন বাগবাড়ী এস এ খালেক সিটির ২৫ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পাশে ড্রেনের পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) দারুস সালাম থানায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
দারুস সালাম থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি কোনও ব্যক্তি বা স্বজন ওই লাশের পরিচয় শনাক্ত করতে পারেন, তবে দারুস সালাম থানা অথবা ডিএমপির মিরপুর বিভাগে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]