
আগামী ১৫ আগস্ট ঘিরে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। সেখান থেকে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের ৫৩ জন নেতাকর্মীদের আটক করা হয়।
বাসার মালিক মহিলা লীগের একজন কর্মী ছিলেন। বাসায় ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। তবে কিছু পালিয়ে যায়। তারা সবাই পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জ জেলা থেকে এসেছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করতে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]