দূষণের শীর্ষে কামপালা, সহনীয় ঢাকা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:২০
দূষণের শীর্ষে কামপালা, সহনীয় ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। তবে বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই শহরটির বাতাসে দূষণের মাত্রা কম রয়েছে। ধূলিকণা ধুয়ে-মুছে যাওয়ায় বায়ুদূষণে প্রায়ই শীর্ষ দশে থাকা ঢাকার বাতাস এখন অনেকটাই নির্মল ও সহনীয়।


শুক্রবার (৭ আগস্ট) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ১৬তম। শহরটির বায়ুমানের স্কোর ৯৫, যা ঢাকার বাসিন্দাদের জন্য সহনীয় বা মোটামুটি ভালো।


তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর পরের অবস্থানে থাকা বাহরাইনের মানামার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম। তবে এই বাতাস শহরটির বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর।


সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে ১০টি। এগুলো হলো- কাতারের দোহার, মালয়েশিয়ার কুচিং, যুক্তরাষ্ট্রের সিয়েটল ও সল্ট লেক সিটি, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, কঙ্গোর কিনশাসা, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, আরব আমিরাতের দুবাই, দক্ষিণ কোরিয়ার ইনচেওন।


আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com