উত্তরায় বালিশ চাপা নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০
উত্তরায় বালিশ চাপা নারীর মরদেহ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তরার দক্ষিণ খানের ফায়দাবাদের জামতলা এলাকা থেকে সারা রোকসানা পিনু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


নিহতের স্বামী সোহেল জানান, তার কন্যা সন্তান, তিনি এবং স্ত্রী সারা রোকসানা পিনু এ বাসায় থাকতেন। সকাল ১১টায় বাসা থেকে বের হোন তিনি আর মেয়ে হাসিন ওয়ামী যায় স্কুলে। বিকেলে ফিরে এসে দেখতে পান রুমের ভেতরে মরদেহ পড়ে আছে, মুখে বালিশ চাপা দেয়া। আর পাশের রুমের গ্রিল কাটা।


স্বজনদের অভিযোগ, স্বর্ণ চুরি করতে এসে হয়তো বাধা দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।


এদিকে, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে আসে পুলিশ এবং সন্ধ্যার পর আসে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। পুলিশ বলছে, তারা আলামত সংগ্রহ করছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com