টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়ালচাপায় নারী নিহত
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫:৫৮
টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়ালচাপায় নারী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়ালচাপায় নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।


মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ওসি হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।


নিহতের স্বজনরা জানান, নিহত নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। মিরপুর বিশ্ববিদ্যালয়ে কলেজের দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com