ভাটারায় গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগনির পর মারা গেলেন স্ত্রী
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:৪৭
ভাটারায় গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগনির পর মারা গেলেন স্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ফাহিমা আক্তার (২১) নামের আরো একজন মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু হলো।


শনিবার (২৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফাহিমার শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।


এর আগে একই দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়ে মারা যান ফাহিমার স্বামী আনোয়ার হোসেন শাহীন (২৫) এবং তার আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার।


জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা একই পরিবারের তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।


নিহত আনোয়ারের বড় ভাই সোহেল জানান, তাদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।


পাঁচ ভাইয়ের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ছয় মাস আগে ফাহিমাকে বিয়ে করে ভাটারার ওই বাসায় ভাড়া থাকতে শুরু করেন। দুর্ঘটনার কিছুদিন আগেই তাদের ভাগনি হাফসা বেড়াতে এসেছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com