
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছেই। আজ যুক্তরাষ্ট্রের তিনটি শহরের বাতাসে ভয়াবহ দূষণ বিরাজ করছে। যা শহরগুলোর বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের শিকাগোর বায়ুমান স্কোর ৬২৯। পরের অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর ডেট্রয়েটের স্কোর ৪৫৭। শহর দুটির বায়ুমানের স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রাও ছাড়িয়েছে। এছাড়া দেশটির আরেকটি শহর নিউইয়র্কের অবস্থান তৃতীয়। শহরটির বায়ুমানের স্কোর ২৪৭, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এদিকে, কয়েক দিনের বর্ষণেও মেগাসিটি ঢাকার বায়ুমানে তেমনটা উন্নতি দেখা যায়নি। ১০৭ স্কোর নিয়ে শহরটির অবস্থান ১৪তম। তালিকায় কিছুটা পেছনে থাকলেও শহরটির বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া বাতাসে দূষণের মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তালিকায় এমন আরও আটটি শহর রয়েছে। এগুলো হলো- ভারতের দিল্লি, কাতারের দোহার, উগান্ডার কামপালা, ইসরাইলের জেরুজালেম, মিশরের কায়রো, আলজেরিয়ার আলজিয়ার্স, যুক্তরাষ্ট্রের ডেনভার ও দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।
অন্যদিকে, বাতাসে দূষণের মাত্রা অস্বাস্থ্যকর তালিকায় এমন শহর রয়েছে চারটি। এগুলো হলো- পাকিস্তানের লাহোর, কঙ্গোর কিনশাসা, কানাডার টরন্টো, ইন্দোনেশিয়ার জাকার্তাা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]