রাজধানীতে হেলে পড়েছে ভবন, একাংশে ধস
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:২২
রাজধানীতে হেলে পড়েছে ভবন, একাংশে ধস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিন তলা পুরোনো ভবনের একাংশ ধসে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা।


শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।


এদিকে ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দ হয়। ওই সময় ভবনটি এক দিকে হেলে পড়ে। একই সঙ্গে ভবনটির একপাশ দিয়ে কিছু অংশ ধসে পড়ে।


ভবনটির বাসিন্দারা জানান, ভবনটিতে ১০-এর অধিক পরিবারের বসবাস ছিল। বিকট শব্দে ভবন হেলে পড়ার সময় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে সবাই ভবন থেকে বেরিয়ে নিচে চলে আসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com