মুগদা হাসপাতালের সামনে যুবককে কুপিয়ে জখম
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০২
মুগদা হাসপাতালের সামনে যুবককে কুপিয়ে জখম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে জখম করা হয়েছে।


বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনের বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।


আহত যুবকের নাম মামুন মোল্লা (৩০)। তিনি মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমআরআই শাখার প্রধান টেকনিশিয়ান (চিফ টেকনিশিয়ান) হিসেবে কর্মরত রয়েছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ইজিবাইকে করে আসা একদল ছিনতাইকারী হাসপাতালের সামনে বিশ্বরোড এলাকায় মামুন মোল্লাকে গতিরোধ করে। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com