ডিএমপি অভিযানে একদিনে আরও ৪৮০ জন গ্রেফতার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৪:২৭
ডিএমপি অভিযানে একদিনে আরও ৪৮০ জন গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।


শনিবার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।


গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা কর্তৃক ৫ জন এবং সিটিটিসি কর্তৃক দুজনকে গ্রেফতার করা হয়।


এ সময় তাদের হেফাজত থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি এ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, একটি ভেনিটি ব্যাগ, মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com