আদাবরে বিএনপি নেতা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২৩:৪০
আদাবরে বিএনপি নেতা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা রিপনসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ডিবি-তেজগাঁও বিভাগ তাদের গ্রেফতার করে।


গ্রেফতার অন্য আসামিরা হলেন- নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।


ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত বুধবার রাতে আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় একটি সালিশ বৈঠক বসে। কিন্তু বৈঠকের শেষপর্যায়ে আসামিরা আকস্মিক হামলা চালায়। এ সময় রিপন সরাসরি ছুরিকাঘাত করে।


হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও মো. সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবিপুলিশ আসামিদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে আদাবর থানা পুলিশ একই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com