রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৪
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৮:০২
রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকায় আশুরার তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (২৭ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


পুরান ঢাকার সূত্রাপুরে শুক্রবার (২৬ জুন) বিকেলে পবিত্র আশুরার মিছিলে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত জাকির লালবাগের বাসিন্দা।


তালেবুর রহমান জানান, আশুরার তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে কয়েকজন তরুণ মিলে হামলা চালায় জাহিদের ওপর। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের বড় ভাই লালবাগ থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ১০ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com