
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট শিক্ষার্থী ডা. ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ডা. ফারা ফেরদৌস ২০১৯ সালে ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
ডা. ফারা ফেরদৌসের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায়। তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন। তবে ঠিক কবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]