ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫:২৪
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সোমবার দিবাগত রাতের ভূমিকম্পের আঘাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকায় একটি পুরোনো ভবনের ছাদের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে।


ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২২ জুন) ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।


ঘটনার পর বুয়েটের প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানা গেছে। পাশাপাশি ভবনটির নিরাপত্তা মূল্যায়ন ও সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com