
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক বন্দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৮ জুন) রাত সোয়া ১১টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, রেজুয়ান হোসেন খান সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত দোলেয়ার হোসেন। তার কয়েদি নম্বর ৬৯৮/এ। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং মে:-দা:- ১১১১৪/২২, সি আর ২০৮/২০, ধারা এনআই অ্যাক্ট-১৩৮ মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]