রাজধানী
বনশ্রীতে মাদ্রাসাছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৪:১১
বনশ্রীতে মাদ্রাসাছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনশ্রীতে মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আজ বৃহস্পতিবার পুলিশ নিশ্চিত করেছে।


পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বনশ্রীর একটি মাদরাসা থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়।


তদন্তে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।


এছাড়া নিহত শিক্ষার্থীর মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরও একটি মামলা করেছেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com