
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুম এসি মেরামতের সময় কমপ্রেসারের পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বিকালে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
দগ্ধরা হলেন— মো. মামুন (৩৮), মোহাম্মদ রুসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল মালেক জানিয়েছেন— দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটের হল রুম এসি মেরামতের সময় এসির কম্প্রেসারের পাইপ বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মো. মামুনের শরীরের ৩৫ শতাংশ মোহাম্মদ রুসুলের ৬ শতাংশ রতন চন্দ্রের ৭ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]