সোনারগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিন কর্মচারী
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৩৬
সোনারগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিন কর্মচারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আমির (২৫) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ক্যান্টিনের কর্মচারী ছিলেন। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।


শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির।


বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত আমিরের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই সঙ্গে তার শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়।


চিকিৎসকদের বরাত দিয়ে বার্ন ইনস্টিটিউট জানায়, এই দুর্ঘটনায় দগ্ধ মোট ১২ জনের মধ্যে ৬ জনকে গত বুধবারই প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- নাজমুল (১৩ শতাংশ দগ্ধ), সুপ্রভাত ঘোষ (১২ শতাংশ), আল আমিন (২২ শতাংশ) এবং কাওছার (৫৯ শতাংশ)। চিকিৎসাধীনদের মধ্যে কাওছারের অবস্থা আশঙ্কাজনক।


এর আগে বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও ক্যান্টিন কর্মচারীসহ মোট ১২ জন দগ্ধ হন।


দগ্ধ কর্মকর্তারা হলেন- নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। এ ছাড়া দগ্ধ ক্যান্টিন কর্মচারীরা হলেন- মো. আমির (২৫), শংকর (২৫), কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।


বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ঘটনার সময় দুপুরের খাবার খাওয়ার জন্য ক্যান্টিনের বুফে লাইনে দাঁড়িয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। ঠিক ওই মুহূর্তে রান্নাঘরের ভেতরে একটি বিকট বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিন বয়সহ সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com