
মিরপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি মিরপুর মডেল থানা।
রবিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, হৃদয় হোসেন (২১), হাসনাইন আহমেদ শান্ত (২২), মনির হোসেন (৩৯), উমর ফারুক (৪২), হৃদয় হোসেন (২৪), মাসুদ রানা (৩৬), খোকন (৪২), ইদ্রিস (৪০), অলিউল্লাহ (২২), মো. মামুন (২২), মো. জুয়েল (২০), জাহিদুল (২০), মো. রিপন (৩০), মো. কামরুল হাসান (২০), মো. সুমন (২১), স্বপন দাস (৩২), মোঃ মাসুম (২৬), সোহানুর রহমান সোহান (২৬), মো. জুনায়েদ সাইফ (২২), মো. আল ফাতিন ওরফে সামি (২৭), মো. ইয়াসিন আরাফাত (২১), মো. ইফাদুল কবির (২১), জিসান হোসেন আলিফ (২৩), দেব জ্যোতি (২৮), মো. আরিফ হাসান (৩২), মো. তুহিন (৩২), নূর ফরাজী (২৮), মো. শাকিল (২৫), মো. মেহেদী হাসান অনিক (২৭), মো. ওমর বিন হারুন (৩০), মো. জহির (৪৩), মারুফ আলম (১৮), মো. শাহীন আলম (৩০), মো. আমিরুল ইসলাম (২৪), মো. গোলাম রাব্বী (২৬), মো. হাসান (৩০), মো. হেলাল (৩৩), মো. মামুন (৪৫), মো. রাজন (৩০), মো. শাহেন (২৬), মো. রাকিব (১৯), মো. শাহজামান জুয়েল (৩২), ফারহানা আখতার স্মৃতি ও মো. মুসা।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]